ঢাকাWednesday , 1 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাস: শ্যামনগরে রান্না করে খাবার পাঠাচ্ছেন সদর চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 April 2020, 22:13

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে দুস্থ অসহায় মানুষের জন্য শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের অধীনে বিভিন্ন হতদরিদ্র পরিবারে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র পিপি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর আর্থিক আনুক‚ল্যে বাদঘাটা ইয়াং স্টার ক্লাবের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ খাবার পরিবেশন করা হচ্ছে। অ্যাড. জহুরুল হায়দার বাবু গত ২৬ মার্চ থেকে উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে এভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ক্রান্তিলগ্নে তার ব্যতিক্রমী সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। জহুরুল হায়দার বাবু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো ব্যক্তি যেন অভুক্ত না থাকে। তার এই কথাকে ধারণ করে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমার এলাকার কেউ যেন অভুক্ত না থাকে সেটা চেষ্টা করছি। চাল ডাল পাঠালে হয়তো অনেকের অন্যান্য উপকরণ, জ্বালানি সহ বিভিন্ন সমস্যা থাকতে পারে এজন্য আমি প্রতিদিন এলাকার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে রান্না খাবার পৌঁছে দিচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *