ঢাকাWednesday , 1 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক ভাটা শ্রমিক নিহত

admin ঢাকা
আপডেট: 1 April 2020, 22:09

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পিক-আপের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নুরুজ্জামান লস্কর নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহরের বকচরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানসহ ভাটা শ্রমিকেরা সাইকেল চালিয়ে ভোরে বিনেরপোতা এলাকায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সার্কিট হাউজ মোড়ে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ নুরুজ্জামানকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *