কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে রাশিদা খাতুন শিল্পী (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১ এপ্রিল (বুধবার) ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও পাশর্^বর্তী বন্দকাটি গ্রামের আব্দুস সালামের মেয়ে।
এদিকে, করোনাভাইরাস আতংকের মধ্যে করোনা উপসর্গ নিয়ে এই মৃত্যু হওয়ায় এলাকাবাসীর মাঝে ভীতির সৃষ্টি হয়। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেছেন, ওই গৃহবধু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিষ্ণুপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনি জানান, গত ২৭ মার্চ রাশিদা খাতুন অসুস্থ অবস্থায় শ^শুরবাড়ি থেকে বন্দকাটি গ্রামে পিতার বাড়িতে আসেন। এর মধ্যে একদিন তার জ¦র হয়। স্থানীয় চিকিৎসক রুহুল আমিনের চিকিৎসায় জ¦র সেরে যায়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে রাশিদা খাতুন অসুস্থ বোধ করতে থাকেন এবং ফজরের নামাজের পর তার মৃত্যু হয়। নিহতের পিতার উদ্ধৃতি দিয়ে ইউপি সদস্য মনিরুজ্জামান মনি আরও জানান, দীর্ঘদিন যাবত রাশিদা খাতুন অ্যাজমা রোগে ও শ^াসকষ্টে ভুগছিল। এজন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাক্তার দেখানো হয়।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন জানান, রাশিদা খাতুন শিল্পীর মৃত্যুর পরপরই উপজেলা প্রশাসনকে অবহিত করি। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যেয়ে সার্বিক খোঁজখবর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার পর মৃতদেহ দাফনের অনুমতি দেন। পরে মৃতদেহ ফতেপুর গ্রামে শ^শুরবাড়িতে নিয়ে জোহর নামাজের পূর্বে জানাজা শেষে মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, আমি খবর পেয়ে ১২ জনের একটি চিকিৎসক টিম নিয়ে ঘটনাস্থলে যেয়ে বিষয়টি মৃত্যুর ঘটনাটি যাচাই করেছি। হার্ট অ্যাটাকে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। করোনা’র উপসর্গ না থাকায় নমুনা পরীক্ষার প্রয়োজন হয় নি বলে জানান তিনি।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে শিল্পী নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে চিকিৎসক টিম প্রেরণ করি। হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছেন।

Leave a Reply