ঢাকাWednesday , 1 April 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

admin ঢাকা
আপডেট: 1 April 2020, 00:09

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ১৯৪। এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী মহামারিতে আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ছুঁইছুঁই; মৃতের সংখ্যা ৩ হাজার ৪শ’য়ের বেশি। অন্যদিকে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৮৩৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪২৮। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৩ জন। মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯।

মঙ্গলবার রাত ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। পরবর্তীতে দেশটির বিভিন্ন রাজ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের ১৯৯টি দেশে এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিগগিরই কমছে না করোনার প্রকোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *