ঢাকাTuesday , 31 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শরীয়তপুরে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু

admin ঢাকা
আপডেট: 31 March 2020, 23:19

ডেস্ক রিপোর্ট: করোনা সন্দেহে শরীয়তপুরে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। তার বয়স ছিল ৩৫ বছর। তিনি নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির টিবি রোগ ছিল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। যেহেতু শ্বাসকষ্ট ছিল একই সাথে তিনি ইতালি অধ্যুষিত নড়িয়া উপজেলার বাসিন্দা তাই করোনা ভাইরাস থাকতে পারে এমন ধারনা করে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ভর্তি পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তিনি রাত সাড়ে ৯ টার দিকে মারা যান। তত্বাবধায়ক আরও জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিআর এ পাঠানো হবে। এছাড়া ডব্লিউএইচও এর নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *