ঢাকাTuesday , 31 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2020, 20:31

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির খাজরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপির আর্থিক সহায়তায় করোনা ভাইরাসে গৃহবন্দী নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে এসব সামগ্রী বিতরণ করেন খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহানেওয়াজ ডালিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এ সময় ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচারণা চালান হয়েছে। অপরদিকে আনুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ান্টাইন নিশ্চিতকরণ ও সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি করোনা ভাইরাসে গৃহবন্দী নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন।

বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ যাবৎ ২শ’ প্যাকেট (চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, রসুন ও আলু) বিতরণ করেছেন। বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়াউল ইসলাম, সমাজ সেবক খোরশেদ আলম রিপণ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাসিন হোসেন সাদ্দাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *