সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে সাতক্ষীরা পৌরসভা ও বাশদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আসাদুজ্জামান বাবু বলেন, ‘তিনি ব্যক্তি উদ্যোগে তার পরিচিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এক হাজার পরিবারে জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করেছেন। মঙ্গলবার প্রায় ৪শ’ পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে’।

Leave a Reply