ঢাকাTuesday , 31 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2020, 11:08

ন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ছুটি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বাড়বে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে দেশের ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।’ প্রধানমন্ত্রী কোয়ারেন্টাইনের সময় কত তারিখ পর্যন্ত হবে জানতে চাইলে এক কর্মকর্তা জানান ৯ এপ্রিল পর্যন্ত। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘৯ তারিখ পর্যন্ত এই ছুটিটা সীমিত আকারে আমাদের বাড়াতে হবে। সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *