ঢাকাMonday , 30 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 March 2020, 20:54

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ঘুরে পথচারী, ভ্যানচালকসহ শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে পুলিশ।

উপজেলার বিভিন্ন বাজারে ও মোড়ে প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ প্যাকেট লবন, ১ বোতল সয়াবিন তেল ও ১ পিস করে সাবান প্রদান করা হয়। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, উপ-পরিদর্শক জিয়ারত হোসেন, ইমদাদ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে নিয়মানুযায়ী হাত ধৌত করার ব্যবস্থা ছিল। এরপর নিরাপদ দুরত্ব বজায় রেখে অসহায় ব্যক্তিবর্গের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়।

শ্রমজীবী মানুষের সহযোগিতার উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৪ দিন সবাইকের সরকারি নির্দেশনা মোতাবেক নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে। বাইরে অপ্রয়োজনীয় ঘোরাফেরা না করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ দুরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, কোলাকুলি ও হ্যান্ডশেক থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *