করোনা প্রতিরোধে কাশিমাড়ীতে সাবান ও মাস্ক বিতরণ
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে শ্যামনগরের কাশিমাড়ীতে স্থানীয় সমাজসেবকদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দু:স্থ ব্যক্তিদের সুরক্ষায় সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে কাশিমাড়ীর জয়নগর গ্রামের আলী আফসার, রুহুল আমিন, মাস্টার আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল বাহার, আবুল কাশেম ও মুজিবর রহমানের যৌথ উদ্যোগে এই সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply