ঢাকাMonday , 30 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরায় খেটে খাওয়া অসহায় পরিবারের পাশে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 30 March 2020, 20:19

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিজ ঘরে অবস্থানকারী অসহায় প্রতিবন্ধী, দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ এর নেতৃত্বে খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থানকারী অসহায় মানুষেরা বলেন, ‘মহান আল্লাহ তায়ালা এমপি রবিকে আরও বড় করুক। করোনা ভাইরাস দুর্যোগে এমপি রবির দেওয়া খাদ্য সামগ্রী আমাদের খেটে খাওয়া অসহায় পরিবারের প্রাণ বাঁচিয়েছে। বিপদে যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত নেতা। এমপি রবি অসহায় মানুষের কথা ভাবেন বলেই এই দুর্যোগেও আমাদের জন্য খাদ্য সহায়তা দিচ্ছেন’। এ সময় উপস্থিত অসহায় মানুষ মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।’ এ সময় এমপি রবির পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেয়াজ ৫শ’ গ্রাম ও রসুন ২শ’৫০ গ্রাম এ সকল খাদ্য সামগ্রীর বস্তা তুলে দেওয়া হয়। এ সময় পৌরসভার ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, পৌর ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দীপ, হারুন উর রশিদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *