ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য জখম

admin ঢাকা
আপডেট: 10 September 2018, 22:39

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: তাস খেলাকে কেন্দ্র করে যশোরের মরিামপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নান (৫৩) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়পুর গ্রামের হেলালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার জয়পুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং ঢাকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মতিয়ার রহমান জানান, রাত ১২টার দিকে হেলালের চায়ের দোকানে বসে তাস খেলছিলো মান্নান। এসময় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
চিকিৎসাধীন মান্নানের সাথে থাকা বেয়াই আবু তালেব জানান, চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা সংকটাপন্ন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দূর্গাপদ সিংহ বলেন, তাস খেলা নিয়ে এ ঘটনা ঘটতে পারে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, তাস খেলাকে কেন্দ্র করে না, ওই দোকানে কেরাম খেলা নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। তবে, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *