ঢাকাMonday , 30 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যাংদহায় মাস্ক সাবান ও লিফলেট বিতরণ


March 30, 2020 12:39 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটির মানুষকে সচেতন করা হাত ধোয়ার অভ্যাস বেশি বেশি করার জন্য হাইসাওয়া এসডিসি প্রকল্প-২ এর মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বিনামূল্যে হাত ধোয়ার সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় ব্যাংদহা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সাবান, মাস্ক ও লিফলেট বিতরন করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান। এ সময় ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, হাইসাওয়া এসডিসি প্রকল্প-২ এর কমিউনিটি অর্গানাইজার মোসলেমা খাতুন, ইউপি সদস্য জাকিরুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আছিয়া খাতুন, ৭ নং ওয়ার্ড যুবলীগের ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।