ঢাকাSunday , 29 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে হোম কোয়ারেন্টিনে থাকা খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 March 2020, 19:58

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে থাকা খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এসব খেটে খাওয়া মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেন ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ মমিন।

এ সময় যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগ নেতা তানভীর কবির রবিন, আব্দুল্লাহ আল মামুন, আশিক রেজা, অপু, কাজী শাহেদ পারভেজ ইমন, সালমান, রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ আসিফ মাহমুদ মমিন জানান, ‘মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক যোগাযোগ বন্ধ রাখতে সাতক্ষীরা জেলার সকল নাগরিকদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না।

একদিন কাজ না করলে যাদের পেটে একমুঠো ভাত জোটে না তাদের কথা মাথায় নিয়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। করোনা ভাইরাসকে প্রতিহত করতে হোম কোয়ারেন্টিনে থাকা সাধারণ মানুষের পাশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সবসময় থাকবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *