ঢাকাSaturday , 28 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2020, 21:19

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে নিম্ন আয়ের ১ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার ২শ’ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (২৭ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত (কর্মসূচির দ্বিতীয় দিন) শহরে সুলতানপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ২শ’ পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ।

এ সময় ওয়াহিদ পারভেজ’র সহধর্মীনি ঝর্ণা ওয়াহিদ, যুবলীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, কাজী নজরুল ইসলাম (বাবু), রিপন, রবিন, মামুন, জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন), মোস্তাফিজুর রহমান (শোভন), আশিক রেজা, অপু, মুরাদ, সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যুবলীগ নেতা জিএম ওয়াহিদ পারভেজ জানান, ‘কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনার সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এরমধ্যে গতকাল আর আজ দুই দিনে ৪শ’ পরিবারের মাঝে ১৪ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘যেহেতু সবাই হোম কোয়ারেন্টিনে আছে তাই আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি সাতক্ষীরাবাসীকে করোনা মোকাবেলায় সচেতনতার সাথে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার পরামর্শ দিচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *