করোনা: ১৫শ’ হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করবে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা
নিজস্ব প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে প্রতি সপ্তাহে জেলার ১৫শ’ হতদরিদ্র পরিবারকে ৫শ’ টাকার খাদ্য সামগ্রী দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা। উপজেলা প্রশাসনের মাধ্যমে তালিকা প্রস্তুত পূর্বক আগামী সোমবার থেকে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সভাপতি বিশিষ্ট সমাজসেবক এম খলিলুল্লাহ ঝড়–’র পক্ষ থেকে জেলার কয়েকটি উপজেলায় যতদিন মানুষকে ঘরের মধ্যে অবস্থান চলবে ততদিন এ খাদ্য সহায়তা কর্মসুচি চলবে বলে জানানো হয়েছে। সুবিধাভোগী ১৫শ’ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও লবণ বিতরণ করা হবে।

Leave a Reply