ঢাকাFriday , 27 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুরত্ব বজায় রেখে ক্রয় করতে নির্দেশনা তৈরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 March 2020, 21:48

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় দোকানের সামনে গোল বৃত্ত তৈরি করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। রমজাননগর ইউনিয়নে দেখা যায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত সিডিও ইয়ুথ টিম রমজাননগর ইউনিট এর সদস্যরা তাদের বাজারে দোকানের সামনে ৩ ফুট দূরে দূরে বৃত্ত তৈরি করে দিয়ে দোকানে ক্রয়ের জন্য আহবান জানিয়েছে সংগঠনটি। করোনা সচেতনতায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান বৃন্দ দিনরাত কাজ করে চলেছে। একই সাথে সিডিও ইয়ুথ টিম নামক সংগঠনটি বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু থেকেই উপজেলার ১২ টি ইউনিয়নে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করণ, জীবাণুনাশক স্প্রে, লিফলেট বিতরণ,সচেতনতা বৃদ্ধিতে প্রচার সহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। এছাড়াও উপজেলার ১২ টি ইউনিয়নে সিপিপি সদস্যদের সচেতনতা মূলক কার্যক্রম চোখে পড়ার মত। তারা উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *