ঢাকাFriday , 27 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকুন সাতক্ষীরার কোন মানুষ না খেয়ে কষ্ট পাবেনা-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 March 2020, 21:44

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলুন ও নিজের ইচ্ছায় সুস্থ থাকতে ঘরে অবস্থান করুন। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকুন, ইনশাল্লাহ সাতক্ষীরার কোন মানুষ না খেয়ে বা অনাহারে কষ্ট পাবেনা। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্য সহায়তা হতদরিদ্র মানুষের নিকট পৌঁছে দেবে। আমরা সবাই জানি বর্তমানে সমগ্র বিশ্ব তথা বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে সুস্থ থাকতে নিজ ইচ্ছায় ঘরে অবস্থান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। আমি ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সদরের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর মেয়রকে সার্বিক অবস্থা দেখভাল করতে অনুরোধ জানিয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (২৭ মার্চ) শুক্রবার এসব কথা বলেন।’ তিনি আরো বলেন, করোনা ভাইরাস সম্পর্কে আমি সব সময় জেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দসহ সকলের সাথে যোগাযোগের মাধ্যমে আমার প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসীর সকল খবর নিচ্ছি। মহান আল্লাহ তায়ালা করোনা ভাইরাস থেকে আমাদের সাতক্ষীরা তথা দেশবাসীকে রক্ষা করবেন এবং মহান আল্লাহ তায়ালা আমাদের উপর রহমত নাযিল করবেন ইনশাল্লাহ।
ক্যাপশন : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *