ঢাকাFriday , 27 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে মহানুভবতার পরিচয় দিলেন মাদ্রাসার সুপার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 March 2020, 21:37

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী টিমের মাঝে গেঞ্জি বিতরণ করে মহানুভবতার পরিচয় দিলেন এক মাদ্রাসা সুপার। শুক্রবার (২৭ মার্চ) সকালে আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী টিমের দলবদ্ধভাবে চলাচলের সুবিধার্থে ১১জন সদস্যের মাঝে এই গেঞ্জি বিতরণ করেন বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসা সুপার মো. একরামুল কবির। করোনার ভাইরাসে বিশ্ববাসী যখন ঘরবন্দি ঠিক তখনই বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীরা দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছে। আটুলিয়া করোনা ভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবী টিমের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম দেখে মাদ্রাসা সুপার মো. একরামুল কবির স্বেচ্ছাসেবী টিমের ১১জন সদস্যের মাঝে এই গেঞ্জি বিতরণ করেন। এ সময় আটুলিয়া ইউনিয়নের করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী টিমের আহŸায়ক এস এম আবির হোসেন, সদস্য সচিব মো. আশিকুর রহমান, সদস্য গাজী হেলাল, আসাদুজ্জামান মন্টু, আবির হাসান, রমজান হোসেন সাগর, আব্দুল্লাহ আল ওমরান, এস এন সুজন, মুজিবুল হক, ইয়াছিন আরাফাত, ফয়সাল শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *