কালিগঞ্জে ১৮৫ পিস ইয়াবাসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর থেকে ১শ’ ৮৫ পিস ইয়াবাসহ মো. মামুন হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মামুন হোসেন উপজেলার কৃষ্ণনগর দক্ষিণপাড়ার আব্দুল গফুরের ছেলে। বুধবার রাতে তার বাড়ি থেকে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মামুনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মামুনের কাছে থাকা একটি ছোট ডিজিটাল সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা পাওয়া যায়। পুলিশ আরও জানায়, ‘মামুন স্থানীয় লোকজনের সামনে স্বীকার করেছে কিছুদিন পূর্বে সে ৭শ’ পিস ইয়াবা চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে। এবার সে ১শ’ ৮৫ পিস ইয়াবা নিয়ে এসেছে’। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply