ফারহান তানভীর সাকীবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
ডেস্ক রিপোর্ট : ফারহান তানভীর সাকীব সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে শহরের পলাশপোলের মধুমল্লারডাঙ্গী এলাকার এস.এম তৈয়েবুর রহমান ও ফাতেমা খানমের ছেলে। পিতা এস.এম তৈয়েবুর রহমান সদরের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাতা ফাতেমা খানম সদরের ৪৯ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সাকীব বড় হয়ে প্রকৌশলী হতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।

Leave a Reply