ঢাকাWednesday , 25 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৬ মার্চ সাংবাদিক আসাদুল ইসলাম এর ১১ম মৃত্যু বার্ষিকী পরিবারের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 March 2020, 21:41

প্রেস বিজ্ঞপ্তি : ২৬ মার্চ প্রয়াত সাংবাদিক আসাদুল ইসলাম এর ১১ম মৃত্যু বার্ষিকী। ২০০৯ সালের এই দিনে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী চলাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। দৈনিক তথ্য ও দৈনিক খবর পত্র পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আসাদুল ইসলাম এদিনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচী চলাকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় তার মৃত্যু ঘোষণা করে। প্রয়াত সাংবাদিক আসাদুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত করা হবে। সকলের কাছে তার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করা হয়েছে। প্রয়াত সাংবাদিক আসাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম দৈনিক জন্মভূমির জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলামের ছোট ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *