ব্রহ্মরাজপুর প্রতিনিধি : ‘করোনা ভাইরাসে আতঙ্ক নয় সচেতন হোন, নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন সাতক্ষীরা সদর থানা শাখার উদ্যোগে দৈনিক ভোরের পাতার আলোকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ব্রহ্মরাজপুর বাজারে সংগঠনের সভাপতি আবু জাফর মো. ছালেহ এর সভাপতিত্বে করোনা ভাইরাস এর প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ হোসেন (সুমন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে।
আমরা যদি নিজেরাই সচেতন হই তাহলে করোনা ভাইরাসের মোকাবেলা করা সম্ভব। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা সরকারের আইন শৃঙ্খলা মেনে চলি। মহান আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ’। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মারুফ আহমেদ খান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুজ্জামান আকাশ (সাংবাদিক), সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মুকুল হোসেন, ডাক্তার মো.সুমন হোসেন, মো. ইউনুসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সদরের সকল ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনমূলক মাইকে প্রচার করা হয়।
