ঢাকাWednesday , 25 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সমিতি পক্ষ থেকে মাস্ক, গ্লাভস, সাবান ও সতর্কীকরণ লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 March 2020, 21:36

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, গ্লাভস, সাবান ও সতর্কীকরণ লিফলেট নিয়ে জনস্বার্থে মানুষের পাশে দাঁড়াল সাতক্ষীরা সমিতি ঢাকা। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাতক্ষীরা সমিতি ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–’র উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা সমিতি’ ঢাকা’র সভাপতি এম খলিলুল্লাহ ঝড়–, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদরের বিভিন্ন পয়েন্টে সাতক্ষীরা সমিতি ঢাকা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছে। এছাড়াও দেবহাটা উপজেলা, শ্যামনগর উপজেলা, কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলায় সাতক্ষীরা সমিতি ঢাকা এর সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু’র পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স, গ্লাভস, সাবান ও সতর্কীকরণ লিফলেট জনস্বার্থে বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *