সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ট্রাকে করে বিøচিং পাউডার স্প্রে
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকা জীবাণু মুক্ত করতে ট্রাকে করে বিøচিং পাউডার স্প্রে করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে শহর জীবাণুমুক্ত করণের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় তিনি বলেন, ‘প্রতি ট্রাকে ১৫ হাজার লিটার পানির সাথে ৩শ’ কেজি বিøচিং পাউডারের মিশ্রণে পানি পৌরসভার ০৯টি ওয়ার্ডের রাস্তাগুলি স্প্রে করা হবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর নাগরিকদের নিরাপদ রাখতে পৌর এলাকাকে জীবাণু মুক্ত করা হবে।
সেই সাথে পৌর নাগরিকদের করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক করতে ও সচেতন করতে পৌর এলাকায় মাইকিং, সতর্কীকরণ লিফলেট সাতক্ষীরা পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভা পৌর নাগরিকদের পাশে আছে এবং থাকবে।’ এ সময় পৌরসভার মহিলা কাউন্সিলার জ্যোৎ া আরা, ফারহা দীবা খান সাথী, অনিমা রানী মন্ডল, পৌর কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাসসহ পৌরসভার কাউন্সিলার ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply