ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় র‌্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 March 2020, 22:13

তালা প্রতিনিধি : তালা উপজেলার বালিয়া গ্রামে র‌্যাব-৬ (সিপিসি-১) এর অভিযানে ৪শ’ ৭০ পিস ইয়াবা, ৮৫ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেনের নেতৃত্বে মাদকসহ আসামিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তালার বালিয়া গ্রামের মৃত মানাউল্লাহ গাজীর ছেলে মো. সবুজ গাজী (৪২) ও তার স্ত্রী মোছা. জোসনা বেগম (৩২)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালার বালিয়া গ্রামের জনৈক তাছের আলী গাজীর বাড়ির পিছনে সবুজ গাজীর আধাঁপাঁকা বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উক্ত মাদকসহ দু’জনকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় মামলা হয়েছে’। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *