খাজরায় করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় করোনা ভাইরাসের বিস্তাররোধে জরুরী মতবিনিময় সভা ও খাজরা ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় গদাইপুর জে. এ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আহŸান করেন ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম।
সভায় বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান,উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম, এসআই মিলন, খাজরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি দুলাল চন্দ্র বৈদ্য, ইউপি সদস্য ইউপি সদস্য অনুপ কুমার সানা, জালাল মোড়ল, রামপদ সানা, তহমিনা খাতুন, সিপিপি ইউনিয়ন লিডারসহ সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের ইউপি সসদ্য, গ্রামপুলিশ, সিপিপি সদস্য, শিক্ষকদের সমন্বয়ে করোনা ভাইরাস বিস্তাররোধে কমিটি গঠন করা হয়েছে। এদিকে এনজিও পল্লী চেতনা দিনভর করোনা ভাইরাসের বিস্তাররোধে জনসচেতনতায় লিফলেট, পোষ্টার ও ব্যানার বিতরন করেছেন।

Leave a Reply