ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

admin ঢাকা
আপডেট: 10 September 2018, 22:25

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মোশাররফ হোসেনের বড় মেয়ে সাফিয়া খাতুন (২৫) বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে রবিবার রাতে (৯ সেপ্টেম্বর) এই মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের মৃত মোক্তার আলী বিশ^াসের ছেলে ঘের ব্যবসায়ী মোজাফফর বিশ^াস (৪৫) ও কৃষ্ণনগর গ্রামের গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে ইট ভাটার সর্দার মন্টু ঘোষ (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বলেন, চেয়ারম্যান মোশাররফ হোসেনকে হত্যার ঘটনায় তদন্ত চলছে। ইতোমধ্যে দু’জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে অবস্থিত আওয়ামী যুবলীগ কার্যালয়ের সম্মুখে অবস্থানকালে দু’টি মোটরসাইকেলে ৬ দুর্বৃত্ত এসে কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দিন কাগুচির ছেলে ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হোসেনকে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *