ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 March 2020, 21:47

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে বিভিন্ন আড়ত ও মুদি দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরসেদ আলম চৌধুরি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, ‘বিভিন্ন মারফত জানতে পারি করোনা ভাইরাসে মানুষ যখন আতঙ্কিত তখন এটাকে পুঁজি করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নিত্য-পণ্য দ্রব্য বেশি মূল্যে বিক্রি করছে।

এমন খবরে বিকালে শার্শার বাগআঁচড়া বাজারে অভিযান পরিচালনা করে দেখা যায়, বেশিরভাগ দোকানে দ্রব্য মূল্যের তালিকা নেই, চাউল রাখার জন্য চটের বস্তার ব্যবহার না করে প্লাস্টিকের বস্তার ব্যবহার করছে এবং প্রতি বস্তা চাউলে ২শ’ থেকে ৩শ’ টাকা বেশি দরে বিক্রি করছে।

এ সকল অভিযোগে বাগআঁচড়া বাজারের ছিদ্দিক স্টোরকে, ২ হাজার টাকা, মেসার্স সালাম স্টোরকে ৫ হাজার টাকা, আলামীন স্টোরকে ২ হাজার টাকা, বৈশাখী স্টোরকে ২০ হাজার টাকা, বাবুল স্টোরকে ২৫ হাজার টাকা, খলিল স্টোরকে ৫ হাজার টাকা, মওলা ভান্ডারকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা, ইসরাফিল স্টোরকে ৫ হাজার টাকা, হারুন অর রশিদকে ৫ শত টাকা, ইউনুচ স্টোরকে ২০ হাজার টাকা, এবং রবিউল স্টোরকে, ৫০ হাজার টাকাসহ মোট বার জন ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে মূল্য তালিকাসহ সকল অনিয়ম ঠিক করে নিতে নির্দেশ দেওয়া হয়’। তিনি আরও জানান, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *