ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোলে সাবেক এমপি হাবিবুর রহমান সড়কে আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 March 2020, 21:29

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের পলাশপোলে সাবেক এমপি হাবিবুর রহমান সড়কে আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম.এ জলিল ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা পৌরসভার এডিপি’র অর্থায়ণে শহরের মেইন রোডের কে লাইন পরিবহণ কাউন্টারের পার্শ্ব হতে সাবেক পৌর মেয়র এম.এ জলিল’র বাড়ি পর্যন্ত ৪শ’ ৬০ ফুট রাস্তা ৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, সৈকত, ঠিকাদার আব্দুল ওহাব, পৌর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *