ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পৌঁছেছে সেনা বাহিনী: সকলকে ঘরে থাকার আহ্বান


March 24, 2020 2:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সিভিল প্রশাসনকে সহযোগিতার লক্ষে সাতক্ষীরায় পৌঁেছছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অগ্রগামী দল। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে লে. কর্নেল ফারহানের নেতৃত্বে যশোর ক্যান্টনমেন্ট থেকে সাতক্ষীরায় পৌঁছে অগ্রগামী দলটি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে কর্মপরিকল্পনা নিয়ে এক বৈঠকে মিলিত হয়।
বৈঠকে করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব তৈরিতে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বেরুনো রোধ ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্র জানায়, সেনাবাহিনীর ২০০ সদস্যের একটি দল বুধবার থেকে মাঠে নামবে। প্রতি উপজেলায় নিয়োজিত থাকবে এক প্লাটুন সেনা সদস্য। প্রতিদিন সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে কাজে নামবেন।
এই বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জেলাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি করোনো ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী রোধে সাতক্ষীরাবাসী সচেতনতার পরিচয় দিয়ে নিজ ঘরে আবদ্ধ থাকবেন। তারা অহেতুক ঘর থেকে বেরুবেন না এবং এমন কিছু করবেন না যাতে কঠোর হতে হয়। প্রয়োজন হলে এই ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’।
বৈঠকে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও মেজর সাবের উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।