শ্যামনগরে হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর থেকেই এই পতাকা উত্তোলনের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এ সময় তিনি বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারান্টাইনে রাখার জন্য আমরা সাধ্য মতো চেষ্টা করছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে’।

Leave a Reply