শ্যামনগরে কোয়ারেন্টাইনে না থাকায় ১৪ হাজার টাকা জরিমানা
শ্যামনগর অফিস : শ্যামনগরে কোয়ারেন্টাইনে না থাকায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। সহকারী কমিশনার জানান, ‘সদ্য ভারত থেকে দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করার কারণে দু’জন এবং বাড়িতে না পাওয়ার কারণে দুই পরিবারকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোট ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়’।

Leave a Reply