কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটি গঠন
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান আকলিমা খাতুন লাকীকে সভাপতি ও সচিব রাজ বিহারী রায় রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কৃষ্ণনগর ইউনিয়নে বিদেশ থেকে আগাত ব্যক্তিদের প্রত্যেককে নিজের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। এই কমিটির সদস্যরা প্রতিটি ওয়ার্ডে যেয়ে করোনা ভাইরাস সংক্রমণের বিষয় জনগণকে সচেতন করেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সামনে পানি ও সাবান রাখা হয়েছে, আগত ব্যক্তিকে হাত ধোয়ার অভ্যাস করার জন্য অনুরোধ করা হয়।

Leave a Reply