নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাছরিন নাহার মুন্নি (১৮) নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের শেখ হাবিবুল্লাহ’র মেয়ে।
এঘটনায় কলেজ ছাত্রীর পিতা থানায় জিডি করেছেন। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ মার্চ) রাত ১০ টার দিকে কলেজ ছাত্রী মুন্নি প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরদিন শনিবার সকালে ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা তার কক্ষে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এখনও তার সন্ধান মেলেনি। এমতাবস্থায় কলেজ ছাত্রীর পিতা রবিবার (২২ মার্চ) থানায় সাধারণ ডায়েরি করেছেন (নম্বর-১০১৩, তারিখ-২২-০৩-২০)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
