ঢাকাSunday , 22 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ চাউল ব্যবসায়ীকে জরিমানা


March 22, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে চাউলের মূল্য বৃদ্ধি করার অপরাধে ৫ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। উপজেলা কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, রবিবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের চাউল ব্যবসায়ী শেখ নাসির উদ্দিন বেশি দামে চাউল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা ও শেখ মহারুজ আলী দোকানে মূল্য তালিকা না রাখায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
পরবর্তীতে একই মোবাইল কোর্ট উপজেলার নলতা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাউল ব্যবসায়ী মিজানুর রহমান ও নির্মল মন্ডল বেশি দামে চাউল বিক্রির অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং আজহারুল ইসলাম দোকানে মূল্য তালিকা না রাখায় ৫ হাজার টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।