দেবহাটায় মাস্ক ও লিফলেট বিতরণ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফার উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২২ মার্চ) দিনব্যাপী বিভিন্ন এলাকায় ভ্যান চালক, পথচারী, দোকানদার, মুসল্লিদের মাঝে উক্ত মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এরপর বিকেলে উপজেলার ঈদগাহ বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ইউপি সদস্য আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, জেলার শ্রেষ্ঠ করদাতা আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহিনউল্লাহ, আব্দুল খালেক ভোলা, সমাজসেবক মনিরুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply