ঢাকাWednesday , 18 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

admin ঢাকা
আপডেট: 18 July 2018, 14:43

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আয়শা খাতুন (৪০) নামে এক গৃহবধূ এক সপ্তাহ যাবত নিখোঁজ রয়েছেন। সোমবার (১৬ জুলাই) এ ঘটনায় তার স্বামী সাজ্জাদ হোসেন মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭২১।
জানা যায়, উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত ইয়াকুব মোড়লের ছেলে সাজ্জাদ হোসেনের স্ত্রী বুধবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
আয়শার স্বামী সাজ্জাদ দাবি করেন, ঘটনার পর তিনি ও তার ছেলে মিলনসহ পরিবারের অন্যান্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার স্ত্রীর কাছে থাকা ০১৯৬৬-১০৩০৫১ মোবাইলে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়। যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৯৮৫-৪১১৪৮০ মোবাইলে জানাতে অনুরোধ করেছেন স্বামী সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *