ঢাকাSaturday , 21 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক’ -জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম


March 21, 2020 9:13 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা বাজারে এ.ডি.এস প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মুকুলের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে অত্যন্ত সম্মানজনক ও মর্যাদা সম্পন্ন পেশা। সমাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আধুনিক তথ্য প্রযুক্তির কারণে এ পেশার ব্যাপক প্রচার এবং প্রসার ঘটেছে’।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সমাজের অসংগতিগুলো জাতির কাছে তুলে ধরেন সাংবাদিকরা। যেখানেই অনিয়ম দুর্নীতি হবে, সাংবাদিকরা নিউজ করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে নিউজগুলো যেন বস্তুনিষ্ট হয়। অনুরাগ বা বিরাগের বশবতী হয়ে যেন কারো ক্ষতি না হয়’। এ.ডি.এস প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি.এম আজিজুল ইসলামের সঞ্চালনায় এ সময় ফিংড়ী ইউপি চেয়ারম্যান ও এ.ডি.এস প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মো. সামছুর রহমান, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন,

যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফিরোজ আহমেদ টুটুল, এডিএস প্রেসক্লাবের উপদেষ্টা শেখ হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি মেজবাউদ্দীন টপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরশিদ আলম, কোষাধ্যক্ষ শেখ তৈমুর হাসান, প্রচার সম্পাদক শেখ খাবিরুল্লাহ, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সদস্য আবু ছালেক, ইউপি সদস্য মিজানুর রহমান, শেখ জাকিরুল হক, মহাদেব কুমার ঘোষ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।