ঢাকাSaturday , 21 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরায় ঘরের চাল থেকে পড়ে একজনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 March 2020, 21:04

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরায় ঘরের চাল থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় পরিতোষ বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে মালোপাড়ার মৃত বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে। নিহতের পরিবার সূত্র জানায়, রোববার বাড়ির ঘরের চালে কাজ করার সময় পরিতোষ বিশ্বাস পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি প্রাইভেট ক্লিনিক ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার (২১ মার্চ) মাগুরা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি জব্বার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিরণময় মন্ডল, সমাজসেবক সুনীল দাস, আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জী, সাংবাদিক সুমন কর্মকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা প্রদীপ বিশ্বাস, মনি শংকর বিশ্বাস, শ্রমিক লীগের ইউনিয়ন সম্পাদক শেখ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *