ঢাকাSaturday , 21 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালী বাজারে দ্রব্য মূল্যে বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত


March 21, 2020 8:57 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শনিবার দুপুর ১ টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে বাজারে মোবাইল কোর্টের পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী।
এ সময় কিছু অসাধু ব্যবসায়ী ও মুনাফা লোভী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষে বাজারে সিন্ডিকেটের মাধ্যমে বিশেষ করে চাউল, পেঁয়াজ ও রসুন ইত্যাদি পণ্যের দাম বৃদ্ধি করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয়ের সময়ে দোকানিদের কে বিভিন্ন অংকের অর্থদন্ড প্রদান করেন।

অভিযান চালিয়ে ৪০ টাকার পেঁয়াজ ৬০/৭০ টাকা, ৬০ টাকার রসুন ১২০/১৬০ টাকা, ১৫ টাকার আলু ২০ টাকা এবং চাউলের দাম ইচ্ছেমত বৃদ্ধি করায়, ২০০৯ এর (৪০) ধারা মোতাবেক, অধিক দামে পণ্য বিক্রয় করায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারায়, মূল্য তালিকা না থাকার অভিযোগে মেসার্স সুইটি ট্রেডাস প্রো. শাহাজান গাজীকে সাত হাজার টাকা, মেসার্স হাজী ট্রেডাস প্রো. আফতাবুজ্জামান জামালকে সাত হাজার টাকা, মেসার্স নুরুজ্জামান ট্রেডাস, প্রো. মো: ইসমাইল দুই হাজার টাকা, জামান স্টোর , প্রো. জামানকে পাঁচ হাজার টাকা ও শওকাত পেঁয়াজের আড়ত এ পাঁচ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ দোকানির মোট ছাব্বিশ হাজার টাকা জরিমানা করেন এবং বিভিন্ন টি স্টল, মিষ্টান্ন সহ খোলা বাজারের বিক্রি করা খাবার দোকানিদেরকে দোকান বন্ধ করা সহ গণ জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রদান করেন।

এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।