শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা সদরে সুকুমার চক্রবর্তীর সম্পত্তি অবৈধভাবে দখলকারীর হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২১ মার্চ) বিকাল ৪ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নকিপুর গ্রামের মৃত: শিবপদ চক্রবর্তীর পুত্র সুকুমার চক্রবর্তী।
তিনি তার লিখিত বক্তব্য বলেন, শ্যামনগর বাজার সংলগ্ন মৃত তমিজ উদ্দীনের রেকর্ডীয় সম্পত্তি হতে পৈত্রিক সূত্রে প্রাপ্ত তিন পুত্রের মধ্যে আব্দুল হাই এর ৫৯ ও ৬১ দাগের মধ্যে ১৪ শতক জমি ক্রয় করে জি, এম মিজানুর রহমান ও আনিছুর রহমান, ১৫ মে ২০১৭ সালে আনিছুর রহমানের নিকট থেকে ৭ শতক জমি ক্রয় করে সুকুমার চক্রবর্তী দীর্ঘদিন ভোগ দখলে আছে। যাহার তপশীল শ্যামনগর মৌজার জে,এল, নং-৯২, খতিয়ান নং-এস,এ ২২৬, সংশোধিত খতিয়ান নং-৯১৫, দাগ নং-৫৯ ও ৬১ জমির পরিমান ৭ শতক।
উক্ত সম্পত্তি খরিদা সূত্রে প্রাপ্ত হয়ে সুকুমার চক্রবর্তী নিয়মানুযায়ী খাজনা, দাখিলা, মিউটিশন সহ সকল কাগজপত্র সম্পন্ন করে দীর্ঘদিন শান্তি পূর্নভাবে ভোগ দখলে আছে। গত ৭ মাসের মধ্যে স্থানীয় বারেক গাজী উক্ত সম্পত্তি ৩ বার দখল করতে যায়। সর্বশেষ ২০ মার্চ ভোর ৫ টায় ২০ থেকে ২৫ জন লোক লাঠি দা সহ দখল করার লক্ষে ৮ থেকে ৯ টি সিমেন্টের খুটি বসিয়ে ডাক চিৎকার করে।
খবর পেয়ে সুকুমার চক্রবর্তী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দখলকারীদের বাধা না দিয়ে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে শ্যামনগর থানা হতে এসআই মইনুল হক ও এসআই খবির উদ্দীন ঘটনাস্থলে হাজির হয়ে দখলকার্য বন্ধ করে স্ব স্ব কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেন। ২ জন পুলিশ সহ উভয় পক্ষের উকিল কাগজপত্র দেখে বাকের গাজীর কোন বৈধ কাগপত্র না থাকায় তাকে অবৈধ দখলে বিরত থাকার নির্দেশ দেয়। এরপর বাকের গাজী সুকুমার চক্রবর্তীকে বিভিন্ন হুমকি অব্যহত রেখেছে।
এ হুমকি থেকে রক্ষা পেতে ও তার সম্পত্তি এবং জানমাল নিরাপত্তার দাবীতে এ সংবাদ সম্মেলনরে মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
