ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় উগ্রপন্থা প্রতিরোধে নাটক ও পটগান

admin
September 10, 2018 10:12 pm
Link Copied!

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় উগ্রপন্থা প্রতিরোধে নাটক ও পটগান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রূপান্তর থিয়েটারের উদ্যোগে ইউনিয়নের গোবিন্দপুর হাটখোলা চত্বরে উগ্রপন্থা প্রতিরোধে সামাজিক সম্পৃক্তকরণ, ‘প্রোমোটিং এনগেজমেন্ট অ্যান্ড এ্যাকশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস) কনসোর্টিয়াম’ প্রকল্পের আওতায় ‘পাগলা ঘোড়া’ পটগান এবং ‘এখনি ওদের থামাও’ নাটক মঞ্চস্থ হয়।
নাটক এবং গানে সন্তানেরা যাতে লোকচক্ষুর অগোচরে উগ্রবাদী গুপ্ত সংগঠনের সাথে জড়িয়ে না পড়ে বা বিপথগামী না হয় সেজন্য সচেতনতার শিক্ষা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। স্থানীয় ইউপি সদস্য ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, মো. খায়রুল ইসলাম, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজর আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।