নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল জনগণকে সচেতন করার লক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন ও সাবধানতা অবলম্বনে মাইকিং করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের করণীয় কি সেসব বিষয়ে লিফলেট বিলি করা হয়েছে। সদর এমপির পক্ষে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ সতর্কিকরণ লিফলেট বিতরণ করছেন। এছাড়া গত শুক্রবার সদর উপজেলার প্রতিটি মসজিদে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে বিশেষ দোয়া করা হয়েছে। মাইকিং, বিনামূল্যে মাক্স ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিলি শুরু করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
