ভোরের পাতা’র সম্পাদকের পিতা’র মৃত্যুতে এমপি রবি’র শোক
নিজস্ব প্রতিনিধি : দৈনিক ভোরের পাতা’র সম্পাদক কাজী এরতেজা হাসান জজ’র পিতা কাজী আব্দুল মান্নান’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। কাজী এরতেজা হাসান জজ’র পিতা কাজী আব্দুল মান্নান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মার্চ বুধবার ভোর রাত ৩টা ৩০মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। কাজী আব্দুল মান্নানের মৃত্যুতে ঢাকাসহ বিভিন্ন মহলে এবং তার নিজ গ্রামের বাড়ি সুলতানপুরে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply