শ্যামনগরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেনটাইন জোরদার করা হয়েছে। বিদেশ থেকে ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেনটাইন কার্যকর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, গত ১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৪ জন বিদেশ ফেরত ব্যক্তি নিজ গৃহে কোয়ারেনটাইনে আছেন। এ পর্যন্ত কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
জানা গেছে বিদেশ থেকে আগত ব্যক্তিরা ডেনমার্ক, ইতালি, ভারত, মালেশিয়া, বাহরাইন সহ অন্যান্য-দেশ থেকে ফিরেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সার্বক্ষণিক হাসপাতালে যোগাযোগের জন্য একটি হট লাইন নম্বর খোলা হয়েছে যার নম্বর হল ০১৭৩০-৩২৪৬১৮। সাত সদস্য বিশিষ্ট উপজেলা রেপিড রেসপনস মেডিকেল টিম গঠন করা হয়েছে। যার আহŸায়ক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী এবং মোবাইল নং-০১৭৪২-৯৮২৩৩০। তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ১০ সদস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
যার আহŸায়ক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ। মোবাইল নম্বর ০১৭২৭-৮৬৮৫২৬। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কুইক রেসপনস টিম গঠন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সাত সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ও সদস্য সচিব সহকারী স্বাস্থ্য পরিদর্শক।
ওয়ার্ড পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ওয়ার্ড মেম্বর ও সদস্য সচিব স্বাস্থ্য সহকারী’। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে বহি:বিভাগে প্রতিদিন টিকিট প্রদানের পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হচ্ছে। বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি নিয়মিত পরিদর্শন ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য শিক্ষা প্রদান সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।

Leave a Reply