নিজস্ব প্রতিনিধি : সারাদেশের মানুষ যে সময় করোনা আতঙ্কে আতঙ্কিত ঠিক সে সময় শ্যামনগর উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা কালে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪ টা থেকে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী উপজেলার নওয়াবেকী ও হরিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৬ জন মুদি ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল দোকানিকে দ্রব্যমূল্যের দাম না বাড়াতেও অনুরোধ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
