ঢাকাFriday , 20 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আ’লীগের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2020, 22:55

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ করোনা ভাইরাস সম্পর্কে সাতক্ষীরায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের দিবা নৈশ কলেজ মোড় থেকে সুলতানপুর বড় বাজার এলাকায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্রেতা-বিক্রেতা ও পথচারী মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, এনছার বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, আ.লীগ নেতা তহিদুর রহমান চপল, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, যুবলীগ নেতা ওয়াহেদ পারভেজ, তানভীর কবির রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *