ঢাকাFriday , 20 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রতিরোধে সচেতন হতে হবে-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2020, 00:05

নিজস্ব প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাস সচেতনতায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, ‘আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। যিনি বিপদ দিয়েছেন তিনিই বিপদ থেকে রক্ষা করবেন। সেই মহান মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া চাইতে হবে। যদি কারও জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বা অন্যান্য অবস্থার কারণে এ রোগ হতে পারে। করোনা ভাইরাসের নানা ধরন রয়েছে। বর্তমানে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণের বা কোভিড-১৯ রোগের কোনো টিকা আবিষ্কৃত হয়নি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিশ্চয় মহান আল্লাহ-তায়ালা আমাদের এ বিপদ থেকে রক্ষা করবেন। এমপি রবি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা তথা দেশবাসীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *