ঢাকাMonday , 10 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাগুরাঘোনা ইউনিয়নে ১০ টাকা মূল্যের চাল বিতরণ উদ্বোধন

admin
September 10, 2018 10:07 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: মাগুরাঘোনা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডুমুরিয়া উপজেলার আঁঠারমাইল বাজারের পাইকগাছা রোডের বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রাসিউল ইসলাম, ডিলার মো. আবু হাসান, আওয়ামী লীগ নেতা সুরঞ্জন ঘোষ, শেখ হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামরুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, আব্দুল হালিম রাজু, সরদার আব্দুল হালিম, আফসার জোয়াদ্দার, করিম গাজী, মিলন রায় প্রমুখ।
সরকার নির্ধারিত এ কার্ডের মাধ্যমে ১০টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।